1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-বানারীপাড়া সড়কে বাস পুকুরে, নিহত ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তাকিন আটক নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মানিত গৌরনদীর সানি বিপ্লব বরিশাল-বানারীপাড়া সড়কে বাস পুকুরে, নিহত ১ মাদারীপুরের ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধানে বিষক্ত কিটনাষক দিয়ে বিনষ্ট”থানায় অভিযোগ” উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস পুকুরে, নিহত ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল-বানারীপাড়া সড়কের গজালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে বানারীপাড়া থেকে বরিশালগামী একটি লোকাল বাস গড়িয়ারপাড়ের আগে গজালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। বাসটি পুকুরে পড়ে যাওয়ার পর অনেকে ভেতরে আটকা পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন।

এখন পর্যন্ত বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার মালেক (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একাধিক যাত্রীকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান ও দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com