1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড় এইচপিভি টিকা দেয়া হবে কিশোরীদের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২২|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

পঞ্চগড় এইচপিভি টিকা দেয়া হবে কিশোরীদের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ,পঞ্চগড় প্রতিনিধিঃ-কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে জরায়ুমুখের ক্যানসার টিকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বাদে বাকি সাত বিভাগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের কিশোরীরা এ টিকা বিনামূল্যে পাবে।

১৮দিন ধরে চলা এক ডোজের টিকার এই কর্মসূচির আওতায় ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।
এইচপিভি টিকার বিশেষ কর্মসুচি টিকাদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বিস্তারিত জানানো হয়।

টিকা নিতে হলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ওয়েবসাইটে https://vaxepi.gov.bd/registration গিয়ে জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। যাদের অনলাইন জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। রোববার এক দিনে দুই লাখের বেশি কিশোরী নিবন্ধন করেছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৭৯ লাখ ৪৭৮ হাজার টিকা মজুত আছে বলে জানা যায়।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিসাবে, গত বছর ১৫ লাখ ৮ হাজার ১৮৩ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হয়। তাতে লক্ষ্যমাত্রা অর্জন হয় ৭৫ শতাংশ। দেশে প্রতি বছর লাখে ১১ জন নারী এ ক্যানসারে আক্রান্ত হন। প্রতি বছর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত প্রায় ৫ হাজার নারী মারা যান। বাংলাদেশে দেশে নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com