1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মানিত গৌরনদীর সানি বিপ্লব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক বিএমপির প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে কোতয়ালী চ্যাম্পিয়ন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার, বানারীপাড়া পৌরশহরে বাতি নিয়ে ক্ষোভ নাতির প্রথম জন্মদিনে মাদ্রাসায় মিলাদ ও দোয়া, ড. নাসির উদ্দিনের মাদ্রসায় ডিপফ্রিজ প্রদান ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মানিত গৌরনদীর সানি বিপ্লব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বরিশালের গৌরনদী শিশু একাডেমীর নৃত্য প্রশিক্ষক সানি বিপ্লব।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘নৃত্যময় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা—চ্যাম্পিয়ন ও সেরার সেরা স্বর্ণপদক ২০২৬’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রান্তিক পর্যায়ে নৃত্যচর্চা ও প্রশিক্ষণের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সানি বিপ্লবের এ স্বীকৃতিতে গৌরনদীর সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনে গৌরনদী শিশু একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়েছেন।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে সানি বিপ্লব বলেন, “আমি একজন প্রান্তিক পর্যায়ে কাজ করা তরুণ নৃত্য প্রশিক্ষক। নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
তিনি এ সম্মাননার জন্য আয়োজক আতিকুর রহমান উজ্জলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে এই সম্মাননার জন্য যোগ্য মনে করায় এটি তাঁর নৃত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পথে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।
সানি বিপ্লব তাঁর বক্তব্যে নৃত্যচর্চার পথচলায় যেসব গুরুজন শিক্ষা, আশীর্বাদ ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নৃত্য নিকেতন বরিশাল, নৃত্যাঙ্গন বরিশাল, গৌরনদী শিশু একাডেমী, আগরপুর সাংস্কৃতিক সংঘ, পারঘাটা বিদ্যানিকেতন, ঝালকাঠী, আরশি, হাসিমুখ এবং বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, তাঁর পথচলায় মা-বাবার ভালোবাসা, ত্যাগ ও আশীর্বাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বন্ধু ও সহধর্মিণী সুপ্রিয়া মীর লামিয়ার ভালোবাসা ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

সানি বিপ্লব তাঁর সকল শিক্ষার্থীর প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ওরা আছে বলেই আমি শিক্ষক, আর ওদের ভালোবাসা ও সাফল্যের মধ্যেই আমার এই সম্মানের প্রকৃত আনন্দ।” তিনি এ সম্মাননা তাঁর সকল শিক্ষার্থীকে উৎসর্গ করেন।

আগামীতেও নৃত্যকলার চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যেতে চান সানি বিপ্লব। তাঁর এ অর্জন গৌরনদীর স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রেরণা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com