1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব, গৌরনদী পৌরসভার প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী

নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব, গৌরনদী পৌরসভার প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়া, সহায়ক সদস্য, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।

সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, জনসেবার মান বৃদ্ধি এবং আধুনিক, কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। পাশাপাশি নতুন অর্থবছরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অগ্রাধিকার নির্ধারণ নিয়েও মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে গৌরনদী পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com