1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে ২টি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

দুর্গাপুরে ২টি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর দুর্গাপুরে দুটি ওয়ান শুটারগানসহ জনি (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গগণবাড়ীয়া এলাকা থেকে ওই যুবককে আটক করে র‍্যাব।

এসময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী জনি উপজেলার গগণবাড়ীয়া এলাকার মকবুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়ীয়া গ্রামে জনির বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টাকালে তাকে ধরে ফেলে র‌্যাব।

এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর বাড়িতে তল্লাশী চালিয়ে ঘরের ভেতরে খাঁটের তোষকের নীচ থেকে লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৫ এর উপ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলাটি দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তদন্ত করবেন বলে জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com