1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অপরাধ দমনে স্বীকৃতি, ঝালকাঠির শ্রেষ্ঠ ওসি নলছিটির তৌহিদুজ্জামান সোহাগ মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪; গুরুতর আহত ১ রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ

“সাহিত্য সমাজের দর্পন” দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ বরিশালের গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গৌরনদী বাসস্ট্যান্ড সাপ্তাহিক গৌরনদী পরিক্রম অফিসে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠান নবগঠিত কমিটির সভাপতি মোঃ পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

উদ্বোধক ছিলেন এইচএসটিটিআই এর পরিচালক ও কেন্দ্রীয় দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বরিশাল বিভাগের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন ভূঁইয়া, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের উপদেষ্টা কবিরত্ন শিকদার রেজাউল করিম।

দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক খাইরুল ইসলাম,গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার,লিটন খান,মোঃ সুমন হাওলাদার, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ বরিশালের সহ-সভাপতি আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাহিত্য সম্পাদক বিষ্মদেব বারই,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,অর্থ সম্পাদক আবদুল মতিন ফরাজি,সদস্য জাকির হোসেন,গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি ফাতেমা জাহান চাঁদনী, নির্বাহী সদস্য মো: সোরাব হোসেন শরীফ,সুধীজন সহ দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com