1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর স্রোতে ভেসে বিপদে পড়া একটি হাতির শাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন পাঁচ স্থানীয় জেলে। দীর্ঘ সময় নদীতে থাকার পর ক্লান্ত হয়ে পড়া শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে তীরে নিয়ে আসেন তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারেজের কাছে নদীর স্রোতে শাবকটিকে আটকে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসে উত্তরবঙ্গ ফিশারম্যানস ফোরামের কয়েকজন সদস্যের।

শাবকটিকে উদ্ধারে দ্রুত নৌকা নিয়ে এগিয়ে যান মিঠু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস ও বাবলু দাস। ক্রান্তি-পাঞ্জাব বাঁধ এলাকা থেকে প্রায় চার কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে তারা শাবকটির কাছে পৌঁছান। পরে সম্মিলিত প্রচেষ্টায় শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন।

উদ্ধারের পর হাতির শাবকটিকে বন বিভাগের কাঠামবাড়ি রেঞ্জের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। বন কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় নদীতে থাকার কারণে শাবকটি বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল। উদ্ধারের পর শাবকটির ওপর প্রয়োজনীয় নজরদারি রাখা হয়।

এরই মধ্যে শাবকটিকে উদ্ধারের খবর যেন পৌঁছে যায় তার মায়ের কাছে। কিছু সময় পর নদীর তীরে চলে আসে মা হাতিটি। এরপর বনকর্মী ও স্থানীয়দের নজরদারির মধ্যেই মা ও শাবকের পুনর্মিলন ঘটে। পরে দুজনকে একসঙ্গে জঙ্গলের দিকে ফিরে যেতে দেখা যায়।

গজলডোবা ও আশপাশের এলাকা হাতির চলাচলের জন্য পরিচিত। তিস্তার স্রোতে বিপদে পড়া শাবককে উদ্ধারে স্থানীয় পাঁচ জেলের এই উদ্যোগ বন্যপ্রাণী রক্ষায় মানুষের দায়িত্বশীল ভূমিকার একটি দৃষ্টান্ত হয়ে থাকল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com