1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঢাকা থেকে গ্রামে আসার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের পাঁচজন নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন।

ঢাকা থেকে গ্রামে আসার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের পাঁচজন নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫৩০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেরাতে আসার পথে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুরের ছাগলছিরা ডোমরাকান্দি এলাকায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাজী পরিবারের চার সদস্য ও মাইক্রোবাসের ড্রাইভার সহ পাঁচজন নিহত হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ডোমরাকান্দি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়। এতে একই পরিবারের আরো দুই সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের স্বজনরা জানান,পারিবারিক কাজ ও আসন্ন ঈদ উপলক্ষ্যে মাইক্রোবাসে ঢাকা থেকে গ্রামের বাড়ী ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুরে আসছিলেন কাজী পরিবারের তিন বোন ও দুই ভাই এবং অপর জন এক ভাইয়ের স্ত্রী।

এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।

এতে কাজী পরিবারের তিন বোন নাসিমা কাজী (৭০), সালমা কাজী (৬০), আসমা কাজী (৫৮) ও ভাইয়ের স্ত্রী কমল বেগম (৬৬) ঘটনাস্থলে মারা যায়। এঘটনায় দুই ভাই হুমায়ন কবির কাজী ও খায়রুর আলম কাজী গুরুতর আহত হয়।

এতে মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের গ্রামের বাড়ী কালকিনিতে হলেও তারা সবাই ঢাকার মোহাম্মদপুরে বসবার করতেন। যে কারণে বাড়ীতে নিহতের পরিবারের তেমন কেউ নেই। মৃতুদেহ বাড়ীতের দাফন হওয়ার বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com