1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রাচীনতম রাস্তার সংস্কারকাজে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে সাধারণ জনগণ।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২৫|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

ডাসার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রাচীনতম রাস্তার সংস্কারকাজে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে সাধারণ জনগণ। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

এমদাদুল হক কাজল, ডাসার উপজেলা প্রতিনিধিঃ-

ঐতিহ্যবাহী ডাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডটি ডাসার তথা পুরো ইউনিয়নের প্রানকেন্দ্র। শত বছরের এই পুরোনো রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর পদচারনায় মুখরিত ছিল। এখনো অত্র এলাকার অসংখ্য মানুষ এই রাস্তা ব‍্যবহার বাজার, স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গা যাতায়াত করে।

একসময় সৈয়দ আবুল হোসেন সাহেবের প্রচেষ্টার কারণে ডাসার ধামুসা বাজারের পশ্চিম অংশে একটি নতুন ব্রীজ নির্মাণের ফলে নতুন সড়ক নির্মাণ হয়, যেটি হাইওয়ে অন্তর্ভুক্ত করে নেয়। এরপরেই এই রাস্তাটি অবহেলায় পরিনত হয়। কারো ব‍্যক্তিগত গাড়িতো দূরের কথা সাধারণ যানবাহন চলা কিংবা ব‍্যবহার করা এখন বিপদের সামিল।

বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের সময় রাস্তাটি সংস্কারকাজ করার কথা থাকলেও স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি তেমন গুরুত্ব দেননি বলে জনগণ মনে করেন। অন্তরবর্তী সরকার অর্থাৎ ইউনুছ সরকারের কোনো ভূমিকাই ছিলনা।

বিগত সময়ে এই রাস্তার একটি আইডি নাম্বার ছিল। এলজিইডি অফিসকর্তৃক কাগজে এই রাস্তার নাম এবং আইডি নাম্বার কোনটি নেই বলে স্থানীয়দের কাছ থেকে শোনা যায়।

বর্তমান সরকারের নিকট এই রাস্তার কাজ দৃষ্টিতে নেয়ার আহবান স্থানীয়দের। সেজন্য মাদারীপুর-৩ আসনের এমপি জনাব আনিসুর রহমান খোকন তালুকদার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব‍্যক্তিদের প্রতি অত্র এলাকার মানুষের প্রাণের দাবি এই প্রাচীনতম রাস্তাটি সংস্কারকাজ সম্পন্ন করে আবারো আগের মতো প্রাণবন্ত করা হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com