1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮

টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

চিরবিদায় নিলেন বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের সাবেক বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল্লাহে বাকে ওরফে আবুল হোসেন সিকদার (৭৪)। দীর্ঘদিন বিভিন্ন রোগে শয্যাশায়ী থাকার পর রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪ মিনিটে টরকী বন্দরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন টরকী বন্দরের পরিচিত মুখ আবুল হোসেন সিকদার। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিচিতজনদের অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করেছেন।

মরহুম আবুল হোসেন সিকদার ছিলেন টরকী বন্দরের ব্যবসায়ী সমাজের পরিচিত একজন ব্যক্তি। তাঁর মৃত্যুতে টরকী বন্দরের ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

তিনি দৈনিক সংবাদ-এর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী বাবুর পিতা। বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বেদনার আবহ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হোসেন সিকদারের মৃত্যুতে তাঁর স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর দীর্ঘদিনের পরিচিতজনরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com