1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় শ্রমিক লীগের আগৈলঝাড়ায় কমিটি অনুমোদন, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

জাতীয় শ্রমিক লীগের আগৈলঝাড়ায় কমিটি অনুমোদন,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪০১ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না আগৈলঝাড়া পতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের আরও সু-সংহত করতে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নির্দেশনায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার ও সাধারণ সম্পাদক রবিবার সন্ধ্যায় ছরোয়ার দাড়িয়া স্বাক্ষরিত রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগের আংশিক কমিটি অনুমোদন করেছেন।

অনুমোদিত কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিক লীগের অনুমোদিত ইউনিয়ন কমিটিতে রাজিহার ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল করিম । বাকাল ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জামাল ফকির, সাধারণ সম্পাদক সমীর পান্ডে।

বাগধা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. বাবুল বখতিয়ার।
গৈলা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস। রত্নপুর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক মো. সুমন মৃধা সাধারণ সম্পাদক।

এর আগে গত ১০ সেপ্টেম্বর উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ি ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টম্বর আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com