1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:০১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ মাদারীপুর থানা থেকে গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই নারী আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ

গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক ও জননী সুপার মার্কেটের সাবেক ব্যবসায়ী (বর্তমানে প্রবাসী) শহিদুল ইসলাম পলাশের পিতা আলাউদ্দিন তালুকদার (৮০) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০টায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বানিয়াশুড়ী এলাকায় মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সাবেক উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক পলাশ তালুকদারসহ বন্ধুসভার সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com