1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর হাজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অপরাধ দমনে স্বীকৃতি, ঝালকাঠির শ্রেষ্ঠ ওসি নলছিটির তৌহিদুজ্জামান সোহাগ মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪; গুরুতর আহত ১ রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গৌরনদীর হাজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (আজ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার হাজীপাড়া এলাকায় মোল্লাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি অটোরিকশা থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইনগুল বেপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com