1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন

গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা, ‘শারফুন্নেসা খানম বৃত্তি’র দাতা ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী জনাব এস জি মূর্তজা ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম এস জি মূর্তজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল উত্তর জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম কাফী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসানসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে এস জি মূর্তজার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারা বলেন, একজন দাতা ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ‘শারফুন্নেসা খানম বৃত্তি’র মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার তাঁর উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।

তারা মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com