1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ মো. ফিরোজ সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানাধীন বাকাই (ঘোষেরহাট) সাকিনস্থ খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের মেইন গেট সংলগ্ন বাকাই বাজারের জনৈক পবিত্র সাহার স্টেশনারি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ফিরোজ সরদারকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ সরদার (২৬) বাকাই এলাকার বাসিন্দা মিলন সরদার ও পুতুলী বেগমের ছেলে।

অভিযোগ রয়েছে, তার কাছ থেকে ১০৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গৌরনদী থানার তৎকালীন এসআই (নিরস্ত্র) মো. জহিরুল হক বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামির পিপি/পিপিআর ও সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে আরও একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়।

গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল এর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে বরিশালের আদালতে বিচারাধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com