1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, আহত-২৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, আহত-২৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্কঃ-অসাবধানতা ও বেপরোয়াগতির কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে গিয়ে। কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৭-জুলাই) রাত সাড়ে ৩টার সময়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সড়কদুর্ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান,গভীর মাঝ রাতে শব্দ ও যাত্রীদের আত্মচিৎকার তাদের ঘুম ভেঙে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় বাসে থাকা কমপক্ষে ২৫ যাত্রী গুরুতর আহত হয়।

সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মাহবুব হোসেন বলেন, খবর পেয়ে গুরুতর আহত ১৩ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামক যাত্রীবাহী বাস ৪২ যাত্রী নিয়ে বরগুনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও অল্পতেই যাত্রীরা রক্ষা পায়।

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসটি খালের মধ্য থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com