1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি 

গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গভীর রাতে হঠাৎ আগুন। মুহূর্তেই লেলিহান শিখায় পুড়তে থাকে গোয়ালঘর। প্রাণ বাঁচাতে ছুটে আসেন স্থানীয়রা, শুরু হয় আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটক স্থল এলাকার কেরামত মাঝির গোয়ালঘরে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রথমে বিষয়টি দেখতে পান কেরামত মাঝির ভাইয়ের ছেলে অপু। আগুনের ভয়াবহতা দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াল ছোবলে গোয়ালঘরের একটি গাভীন গরু, দুটি ছাগল ও ৩০টি বেলজিয়ান হাঁস পুড়ে মারা যায়।

ঘটনার পর গোয়ালঘরজুড়ে নেমে আসে এক হৃদয়বিদারক পরিবেশ। চোখের সামনে আগুনে পুড়ে প্রিয় গৃহপালিত প্রাণীগুলো হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন মালিক কেরামত মাঝি। বিশেষ করে গাভীন গরুটি হারানোর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com