1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বরিশালের গৌরনদীতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক উকিল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা এলাকার হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার গেটসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ফারুক উকিলকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক উকিল গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের পর্যালোচনায় কয়েকটি মামলা আদালতে বিচারাধীন ও এজাহারভুক্ত থাকার তথ্যও পাওয়া গেছে।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ বলছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গৌরনদী মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান শুধু বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com