1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ভবন নির্মানে অনিয়ম, ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন ইউএনও - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪০|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

গৌরনদীতে ভবন নির্মানে অনিয়ম, ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন ইউএনও

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

নির্মানাধীন মাদ্রাসা ভবনের রেলিংয়ে রড কম ও ফ্লোর ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে তিন কোটি ছাব্বিশ লাখ টাকা ব্যয়ে গরঙ্গল দাখিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মানে অনিয়ম করে আসছিলো মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা। বিষয়টি শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বরত কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি।

যে কারনে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করতে বাধ্য হই। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থলে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিফাত আরা মৌরি জানান, অভিযোগের সত্যতা পেয়ে সমস্যাযুক্ত স্থান ভেঙ্গে নতুন করে নির্মানের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। এবিষয়ে জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. মানজিল আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

তবে পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানিয়েছিলেন, আমাদেরকে না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা তিনতলার রেলিংয়ে দুইটি করে রড দিয়ে ঢালাই দিয়েছে এবং ফ্লোরে কিছু সমস্যা সৃষ্টি করেছে। যা ভেঙ্গে নতুন করে নির্মান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com