1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪১|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

গৌরনদীতে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ- জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় আকস্মিক বজ্রপাতে চালক জুয়েল হাওলাদার (২৫) মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।

মৃত জুয়েল হাওলাদার ওই গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে। মৃত জুয়েলদের প্রতিবেশী অপু জানান, দুপুরে হঠাত করে বৃষ্টি শুরু হয়। এসময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে জুয়েল ট্রাক্টর থেকে ছিটকে পরে যায়।

পরবর্তীতে চলন্ত ট্রাক্টরটি পাশের রাস্তায় গিয়ে স্বজোরে ধাক্কা লাগার পর স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকাবাসী জমির মধ্যে গিয়ে জুয়েলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com