1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে দাখিল মাদরাসার ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

গৌরনদীতে দাখিল মাদরাসার ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদরাসার চারতলা ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয়দের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গৌরনদীর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, শিক্ষা অধিদফতরের অর্থায়নে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদরাসার চারতলা ভবনের নির্মাণ কাজ পান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৮ সালে মাদরাসার ভবন নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজের মেয়াদর্তীন হলে একাধিকবার মেয়াদ বৃদ্ধি করা হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রেজা হাসান রাহাত ও গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তারেক আহসানসহ স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, মাদরাসার চারতলা ভবনের ছাদ ও দেয়াল নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হলেও প্লাস্টার কাজ বাকি রয়েছে। নির্মাণাধীন ভবনের রেলিংয়ে ৪টি করে ১০ মিলি রড দেয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ২টি করে রড দিয়ে রেলিং নির্মাণ করেছে। ভবনের ৪টি ছাদে ও নিচতলার ফ্লোরে সিডিউলের চেয়ে বেশি ফাঁক দিয়ে রড ব্যবহার করা হয়েছে। অনিয়ম ও কারচুপি ধামাচাপা দিতে জেলা শিক্ষা উপ সহকারী প্রকৌশলী (এসও) ও মাদরাসা পরিচালনা কমিটিসহ নির্মাণ কাজ তদারকি করার কমিটির সদস্যদের না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান অধিকাংশ ঢালাই কাজ রাতের আঁধারে করার অভিযোগ রয়েছে। কাজের সিডিউল অমান্য করে ২-৩ গুণের বেশি ফাঁক রেখে রড বেঁধে ভবনের নিচতলার ফ্লোর ঢালাই দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। অনিয়ম ও কারচুপি করার ফলে ২-১ বছর পর ভবনের যে কোনো স্থানে ফাটল ধরার আশঙ্কা করছেন এলাকাবাসী। মাদরাসার ভবন নির্মাণ কাজে অনিয়ম ও কারচুপির অভিযোগে আমরাসহ স্থানীয় ২৫-৩০ ব্যক্তি সম্প্রতি গৌরনদীর ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী বলেন, আমি ও জেলা শিক্ষা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে তিনতলার রেলিং ও নিচতলার ফ্লোরের একাংশ ভেঙে অনিয়ম ও কারচুপির করার সত্যতা দেখতে পাই। অনিয়মের স্থান ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, আমাদের না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা সিডিউল অমান্য করে তিনতলার রেলিংয়ে ২টি করে রড ও ফ্লোরে রড বেশি ফাঁক (গ্যাব) দিয়ে ঢালাই দিয়েছে। যা ভেঙে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নতুন করে নির্মাণ কাজ করতে বলা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. মেহেদী হাসান বলেন, নির্মাণাধীন মাদরাসার নির্মাণ কাজে অনিয়ম ও কারচুপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কতিপয় নির্মাণ শ্রমিক কিছু টাকা পাবে বলে তারা অপপ্রচার চালাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com