1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গণপিটুনিতে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:০২|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণপিটুনিতে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধিঃ-

গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে।
তারা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার নুরুন্নবি ও দুলাল। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেন চারজন ব্যক্তি। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে।

এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে চোরের বিষয়টি টের পান হান্নান মোল্যা। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে মানুষজন জড় হন। এসময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরুচুরি ঘটনা ঘটেছে।

তুলরামপুর গ্রামের বখতিয়ার হোসেন বাংলানিউজকে বলেন, যশোর-ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরুচুরি হয়েছে। প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে তিনজনকে ধরে গণপিটুনি দিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com