1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনালা অস্ত্র, উদ্ধার হলো ব্যারেল-বাটসহ বিভিন্ন সরঞ্জাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি

কালিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনালা অস্ত্র, উদ্ধার হলো ব্যারেল-বাটসহ বিভিন্ন সরঞ্জাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়ায় মেহগনি বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে বাগানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান ওরফে ফজলু মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালিয়া থানা পুলিশ। অভিযানের সময় বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করা হয়। একই স্থান থেকে বন্দুকটির বিভিন্ন অংশ ও সরঞ্জামও উদ্ধার করা হয়।

উদ্ধার করা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—একটি লম্বা ব্যারেল, একটি বাট, চারটি বুশিং, চারটি ধাতব সিলিন্ডার, একটি কালো বস্তু, একটি মাজল ব্রেক, একটি সেফটি প্লেট এবং এক সেট স্ক্র্যাপ রিং।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস, মালিকানা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকার একটি মেহগনি বাগান থেকে বিদেশি বন্দুকসহ বিপুলসংখ্যক অস্ত্রের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com