1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫২|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের সংকট ও কৃষিজমির ক্ষতি নিরসনে নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা ব্যয়ে ৫৮০ মিটার খাল পুনঃখননের এ প্রকল্পকে স্থানীয়রা এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

বুধবার(১৩মে) দুপুরে পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি থেকে প্রধান সড়ক অভিমুখী খালটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো। অনেক এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়তেন কৃষক ও সাধারণ মানুষ। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধানেই এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষি নির্ভর অর্থনীতিকে টেকসই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনঃ খান খনন উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটি দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখননের কাজ সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান মিলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com