1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এরদোয়ান অভিনন্দন জানালেন বাংলাদেশের হাফেজ মুয়াজকে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৪৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

এরদোয়ান অভিনন্দন জানালেন বাংলাদেশের হাফেজ মুয়াজকে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এরদোয়ানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ।

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। মুয়াজ মাহমুদসহ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে এরদোয়ান লিখেছেন, আন্তর্জাতিক হিফজ ও কোরআন সুন্দর তেলাওয়াত প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেছেন, সেই সব কারি ও হাফিজদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯৪ জন প্রতিযোগীকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও লেখেন, এই মহৎ কার্যক্রম সফল করতে যারা পরিশ্রম ও অবদান রেখেছেন, সেই সম্মানিত বিচারকমণ্ডলীসহ সবাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৬ সালের পর এই প্রথম তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম স্থান লাভ করেছে।

এর আগে, গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন মুয়াজ মাহমুদ। তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন। এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com