1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত  দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যাওয়ার পথে চারজন আটক দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি

উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে বাবার সঙ্গে এক বিধবা নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে ওই নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক বিধবা নারীর সঙ্গে তাছাদ্দেক আকন রাকিবের বাবা আবুল বাসার আকনের কথিত পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাকিব ওই নারীর ঘরে ঢুকে হামলা চালান। এতে বিধবা নারী আহত হলে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সময় আবুল বাসার আকনও সেখানে ছিলেন বলে স্থানীয়রা জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি হামলাকারীর হাত থেকে বাঁচতে পাশের আরেক বিধবার ঘরে গিয়ে আত্মরক্ষা করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আবুল বাসার আকন এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার কর্মকান্ডে স্থানীয় বিএনপিও বিব্রত। তিনি দক্ষিণ মোড়াকাঠী এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ৭ নম্বর বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, তার তিনটি বিয়ে হয়েছে এবং পাঁচ সন্তান রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে আশ্রয়ণ প্রকল্পে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত তাছাদ্দেক আকন রাকিব ও তার বাবা আবুল বাসার আকনের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com