1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে পোড়ানো হল ইউএনওর অভিযানে উদ্ধার করা বিপুল পরিমান অবৈধ জাল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৫|
সংবাদ শিরোনামঃ
মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা

উজিরপুরে পোড়ানো হল ইউএনওর অভিযানে উদ্ধার করা বিপুল পরিমান অবৈধ জাল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধানদী সহ কয়েকটি নদী থেকে মাছ ধরা অবস্থায় বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার করেছে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উজিরপুর উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানাযায় ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে উজিরপুর মৎস্য দপ্তরের টিম সকাল থেকে রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল ১৫০০০, চরঘেরা ৫০০০,ছোট ফাসের নেট জাল ১৫০০ মিটার সহ মোট ২১৫০০ মিটার অবৈধ মাছ ধরার জাল ও দের কেজি ঝাটকা ইলিশ উদ্ধার করে। অভিযান টিমে ছিলেন বিকাশ কুমার নাগ ক্ষেত্র সহকারী, আবু জাফর একাউন্টেন্ট, সাব্বির হোসেন ক্ষেত্র সহকারী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, অনিমেষ ঘরামী মাঠ সহায়ক, শফিকুল ইসলাম মাঠ সহায়ক। রাতেই উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় ও উদ্ধারকৃত মাছ পার্শ্ববর্তী আল ইসরা ইসলামিয়া মাদরাসায় দেয়া হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন যারা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে তারা দেশের শত্রু। যারা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। নিষিদ্ধ জালের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com