1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ

আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৩২ জনার মধ্যে  বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।

এর মাধ্যমে গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের দায়িত্ব পালনে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল ও পোশাক তুলে দেন বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান,

উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্নাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,

বাইসাইকেল ও পোশাক বিতরণের মাধ্যমে তাঁদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় পোশাকের সুবিধা নিশ্চিত হবে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও কার্যকর করতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁদের কাজের গতি বাড়বে এবং গ্রামীণ জনপদে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com