1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তাকিন আটক নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মানিত গৌরনদীর সানি বিপ্লব বরিশাল-বানারীপাড়া সড়কে বাস পুকুরে, নিহত ১ মাদারীপুরের ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধানে বিষক্ত কিটনাষক দিয়ে বিনষ্ট”থানায় অভিযোগ”

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম বরিশাল নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি ‘বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই আসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল নতুন হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com