1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকার জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে (২১) বিশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

ফাইজুল ইসলাম হৃদয় আরও জানান, মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাকিব সরদারকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com