1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে–স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,, আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,,

আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-

বৈষম্যের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার(১নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রান কুমার ঘটক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি রিপন বিশ্বাস, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, আকাশ মাহামুদ, জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক বিকাশ রায়, সদস্য মানিক হাওলাদার, সাজ্জাদ হোসেন,প্রতিদিনের ক্রাইমের উপজেলা প্রতিনিধি মো:আসরাফ উদ্দিন, মলয় ঘটক, কিশোর মজুমদার, তাসদিত হোসেন সাজিদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শিকদার মোঃ লিটন প্রমুখ।

সভায় বক্তারা দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় বর্ষপূর্তিতে পত্রিকার সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ‘বৈষম্যের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একটি পত্রিকা কেবল সংবাদ পরিবেশন করে না, এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com