1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ইউপি সদস্যার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৩|
সংবাদ শিরোনামঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত। ঈদ করা হলো না, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড,এস,এম মনির নড়াইলের কালিয়ায় প্রবীণ সাংবাদিক এ,এ,এম আওহাদের ইন্তেকাল কালিয়া উপজেলার নড়াগাতীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আলমগীর হোসেন ৪নং মাউলী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহাগ শেখ রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,,

আগৈলঝাড়ায় ইউপি সদস্যার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

মো:আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় জনস্বার্থে প্রকল্পিত সড়ক নির্মাণের স্থান পরিবর্তন ও ইউপি সদস্যার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এসময় তারা ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

সোমবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার তার উত্তর শিহিপাশা নিজ গ্রামের বাড়ির রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু করলে স্থানীয়রা বাঁধা প্রদান করেন।

পরে স্থানীয়রা সড়ক নির্মাণের জন্য স্থান পরিবর্তন ও ইউপি সদস্য রোজিনা আক্তারের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করে।

এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে জনস্বার্থে প্রকল্পিত সড়ক নির্মাণের স্থান পরিবর্তন ও ইউপি সদস্যার পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য রোজিনা আক্তার তার ক্ষমতার অপব্যবহার করে এবং প্রভাব খাটিয়ে উত্তর শিহিপাশা গ্রামের হারুন খানের বাড়ি থেকে রানী হাউজ, সরদার বাড়ি (মহিলা ইউপি সদস্যর নিজ বাড়ী) পর্যন্ত ৭৫ মিটার সিসি ঢালাই রাস্তার প্রকল্প গ্রহণ করে।

ওই সড়কে শুধুমাত্র তিনি একা উপকৃত হবেন এবং রাস্তার জন্য নির্ধারিত জমির মালিকরা তাদের জমি দিতে সম্মত নয়। তারপরও ইউপি সদস্য রোজিনা আক্তার তার ক্ষমতার অপব্যবহার করে রাস্তা নির্মাণ করতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়।স্থানীয় লিটন সিকদার জানান, প্রকল্পিত সড়কটি যেহেতু ত্রুটিপূর্ণ ও বিতর্কিত সেহেতু একটি বাড়ির জন্য বৈষম্যমূলকভাবে সড়ক নির্মাণ করা হলে এলাকার কয়েকশত পরিবার বিপাকে পরবে। এলাকার স্থানীয় গণ্যমান্য ও এলাকার সাধারন মানুষের গণদাবী সড়কটি উক্ত স্থান থেকে সরিয়ে পার্শ্ববর্তী প্রধান সড়ক সংলগ্ন জনৈক রাহাত খানের বাড়ির ব্রীজ থেকে ফড়িয়া বাড়ি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হোক।এতে প্রায় দুই শত পরিবারের চলাচল ও জীবন মানের ব্যাপক উন্নতি হবে। অভিযুক্ত ইউপি সদস্য রোজিনা আক্তার জানান, আমার বাড়িতে চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ৭৫ মিটার সিসি ঢালাই রাস্তার প্রকল্প অনুমোদন দেয়া হয়। আমি রাস্তার কাজ শুরু করতে গেলে স্থানীয়রা তাতে বাঁধা প্রদান করে।রাস্তাটি নির্মাণে জায়গা নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, স্থানীয় ইউপি সদস্য রোজিনা আক্তারকে রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। স্থানীয়দের দাবী অনুযায়ী পরবর্তীতে রাস্তাটি নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com