1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:-

‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগানকে ধারণ করে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে ইউএনও নিরুপম মজুমদারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক মো. পলাশ তালুকদার, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহান। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও আগৈলঝাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হংকংপ্রবাসী লায়ন দিদার সরদার নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মানবিক কাজে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com