1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সন্ধ্যা নদীর তীরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে রহস্য, শুরু হয়েছে অনুসন্ধান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:২৪|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

সন্ধ্যা নদীর তীরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে রহস্য, শুরু হয়েছে অনুসন্ধান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, র‍্যাব-৮ সদর কোম্পানি (বরিশাল)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি নদীর তীরে কীভাবে এল, এটি স্বাভাবিক মৃত্যু না অন্য কোনো ঘটনার ফল—তা খতিয়ে দেখা হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসীর ধারণা, বিষয়টি নিছক স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com