1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার

শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলা পুলিশের আয়োজনে দৃষ্টিনন্দন মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত এ প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।

সুশৃঙ্খল ও সুসজ্জিত এ প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) সালমান।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। প্যারেড শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জনগণের সঙ্গে আরও আন্তরিক ও জনবান্ধব আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিনসহ বরিশাল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। সুশৃঙ্খল ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা ও প্রস্তুতির বিষয়টি ফুটে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com