1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা ঘর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:২৩|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা ঘর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে একটি ইউনিয়নে সরকারি জমিতে ব্যক্তি কর্তৃক অবৈধভাবে নির্মাণ করা ঘর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ‘রামপাল প্রেসক্লাবে’ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন মোঃ আলম মুন্সি নামের এক ব্যবসায়ী।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বুজবুনিয়া বাজারে গত ১০-০৮-২০২৪ ইংরেজি তারিখে চিত্রা এলাকার মৃত আজম মুন্সীর ছেলে মোঃ টিপু মুন্সী ও মোঃ রুবেল মুন্সী অবৈধভাবে সরকারি জমি দখল করে একটি ঘর নির্মাণ করে। গত ১৩-০৮-২০২৪ তারিখে ইউনিয়ন তহশিলদারকে বিষয়টি জানায় বাজারের সাধারণ ব্যবসায়ীরা। তিনি মৌখিকভাবে ঘর অপসারনের নির্দেশ দেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করেন ব্যবসায়ীরা। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) গত ইং ২৯-০৮-২০২৪ তারিখে নিজে সরেজমিনে উপস্থিত হয়ে তাদের অবৈধ ঘর ২৪ ঘন্টার মধ্যে অপসারনের নির্দেশ দেন। কিন্তু তারা সহকারী কমিশনার (ভূমি)’র আদেশ অমান্য করে। পরবর্তীতে তারা নতুন করে ঘরের কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, তারা বিগত দিনে আওয়ামী লীগের দোসর হয়ে সাধারণ মানুষকে নির্যাতন করেছে। সাধারণ ব্যবসায়ীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। তারা যদি তাদের ঘর সরিয়ে সরকারি জমি উন্মুক্ত না করে দেয় স্থানীয় পর্যায়ে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

এ জমি দখলের বিষয়ে টিপু মুন্সি’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেন নাই।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ’র সাথে কথা হলে তিনি জানান, সরকারি জমিতে কোন ব্যক্তি কোন স্থাপনা তৈরি করে রাখতে পারবে না। সরকারি জমি সরকারের আয়ত্তে থাকবে। আমরা ঘটনাস্থলে যাবো এবং কেউ যদি সরকারি জমি দখল করে তা উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com