1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৩৫|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ*

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় প্রশাসনিক অনুমতি ছাড়াই রাতের আঁধারে পুকুর খন ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে কৃষি জমি, জলাধার এবং স্থানীয় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কাজ বন্ধ থাকলেও গভীর রাতে এক্সকাভেটর এনে মাটি কাটা হয়। কাটা মাটি বাইরে বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ও জলাশয়ের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পাশাপাশি ভারী যন্ত্র চলাচলে গ্রামীণ রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষক মামুন হোসেন বলেন, “রাতের আঁধারে মাটি কাটলে কেউ কিছু বলতে পারে না। আমরা ইউনিয়ন পরিষদে জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা দেখছি না। রাতের বেলা এই পুকুর খন করছে এক অবৈধ ভেকু মালিক সুবাস। তার খুঁটির জোর কোথায়, সেটাই বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “এলাকাবাসী ও গণমাধ্যমকর্মী—সবাই চাই, রাতের বেলা পুকুর খন বন্ধ হোক। প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

অভিযোগের বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত তানোর থানার ওসিকে নির্দেশ দেন। ওসি ঘটনাস্থলে ফোর্স পাঠালেও তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে ফিরে আসেন বলে জানা গেছে। পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করা হলে ইউএনও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আপনারা নির্বাহী অফিসারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”

পরিবেশ অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “বিনা অনুমতিতে পুকুর খন বা মাটি কাটা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। অভিযোগ পেলে আমরা সরেজমিনে তদন্ত করব।”

এদিকে, ইউনিয়ন পরিষদের এক মেম্বার গণমাধ্যমকর্মীদের বলেন, “প্রশাসনকে ম্যানেজ করেই আমি এই কাজ করছি।” বিষয়টি নির্বাহী অফিসারকে আবারও অবগত করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com