1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর ১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন নায়িকা মাহিয়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন

রাজশাহীর ১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন নায়িকা মাহিয়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরোপ্রধানঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে অংশ নিয়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার দুপরে নির্বাচন কমিশন ভবনে শুনানী শেষে মাহিয়ার প্রার্থীতা বহাল রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে আর কোনো সমস্যা থাকলো না মাহিয়ার।

জানা গেছে, রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিতে কষ্ট পান বলে জানিয়েছিলে তিনি। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন মাহিয়া মাহি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র বললেই মনে কষ্ট লাগে। কারণ আমি মনেপ্রাণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে লালন করি। প্রধানমন্ত্রীর নৌকাকে নিজের নৌকা মনে করি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো এলাকায় যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হন। এ জায়গা থেকেই আমি রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসন থেকে নির্বাচন করতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে এ আসনটিতে আওয়ামী লীগের যে প্রার্থী আছেন তিনি অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com