1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর মহানগরীতে অস্ত্র গুলিসহ যুবক গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:৩০|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর মহানগরীতে অস্ত্র গুলিসহ যুবক গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকা থেকে বিদেশি অস্ত্র, গুলি ও দেশি অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো: ইমরান আহমেদ ইমন (২২)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুরের মো: ইমতিয়াজ আহমেদের ছেলে।

নগর পুলিশ জানায়,, গতকাল রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় চন্দ্রিমা থানার মামলার আসামি ইমরান আহমেদ ইমনসহ তার সহযোগী অপর দুই ছিনতাইকারী ভদ্রা লেকের পাশে অবস্থান করেছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম চন্দ্রিমা থানার ভদ্রা এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইমরান আহমেদ ইমনকে গ্রেফতার করতে পারলেও অপর দুই আসামি পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইমরান ও পলাতক আসামিরা মিলে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। আসামি ইমরান জিজ্ঞাসাবাদে আরও জানায় ছিনতাইকাজে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র তার বাড়িতে আছে। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে আজ ৩০ ডিসেম্বর (২৯ ডিসেম্বর দিবাগত) রাত পৌনে ২ টায় আসামির বাড়ি তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা ও রাজশাহী জেরার গোদাগাড়ী থানায় দুইটি মামলা রুজু আছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com