1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৫|
সংবাদ শিরোনামঃ
জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ,, মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ২-নেতা এলাকাছাড়া ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,,

জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃত মোহনপুরের পানের ঐতিহ্য ও স্বাতন্ত্র্যকে তুলে ধরতে রাজশাহীর মোহনপুর উপজেলার প্রবেশমুখে নির্মিত হয়েছে পানের প্রতীকসংবলিত সীমানা পিলার। সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে নির্মিত সীমানা পিলারটির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপজেলার প্রবেশমুখে ওই উপজেলার নিজস্ব পরিচয় ও ঐতিহ্য বহনকারী একটি সীমানা পিলার থাকা প্রয়োজন। জিআই স্বীকৃত মোহনপুরের পান এ উপজেলার ঐতিহ্য, অর্থনীতি ও স্বাতন্ত্র্যের অন্যতম প্রতীক। তাই সীমানা পিলারে পানের প্রতীক সংযোজনের মাধ্যমে মোহনপুরের নিজস্ব পরিচয়কে দৃশ্যমান করা হয়েছে।’

তিনি আরও বলেন, সীমানা পিলারের পাশে ‘এক নজরে মোহনপুর’ শিরোনামে একটি তথ্যফলক স্থাপন করা হবে। সেখানে উপজেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষি ও সম্ভাবনার বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘মোহনপুরের পান দেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে সরবরাহ করা হয়। এই ঐতিহ্যকে স্থায়ীভাবে তুলে ধরতেই সীমানা পিলারের শীর্ষে পানের প্রতীক সংযোজন করা হয়েছে।’

মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর সীমানা পিলার নির্মিত হওয়ায় এলাকাবাসী আনন্দিত। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা বলেন, ‘এটি শুধু একটি স্থাপনা নয়, এটি মোহনপুরের ঐতিহ্য ও গর্বের প্রতীক।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com