1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৬|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রাজশাহিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে আসন্ন ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে উভয় পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নিলে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলা জামায়াতের আমীল আব্দুল আওয়াল বলেন, ‘নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী ছিলেন। সংঘর্ষের সময় বিএনপির কর্মীদের হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের মোহনপুর উপজেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিন মারা গেছেন। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষিদের দ্রুত গ্রেপ্তার দাবি করি।’

মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, সাঁকোয়া গ্রামের ঈদগাহের ইমাম নিয়োগ কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পয়ায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় ধস্তাধস্তির মধ্যে পড়ে হার্ট এ্যাটাকে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা একটি মোটরসাইকেলেও আগুন দেয়। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com