1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়ায় আল খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং যোগানিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আল খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক ও সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল খিদমাহ্ ফাউন্ডেশনের সভাপতি জিএম হাসান, যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুকুমার গোস্বামী, মোহাম্মদ রোমান মোল্লা, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, রাসেল, দিদার, তানজিল (খন্দকার), নুর ইসলাম, জগন্নাথ, ভরত শিকদার, ইয়াসিন, রজব আলী, হাবিব, নাসিম ও কৌশিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল খিদমাহ্ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই মানবিক ও সামাজিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান, মসজিদ-মন্দির ও ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নতা, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য ও পোশাক সহায়তা এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় সামান্য হলেও স্বস্তি এনে দেওয়াই আল খিদমাহ্ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা আল খিদমাহ্ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com