1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: জহির উদ্দিন স্বপন কাশিমপুর কারাগারে দেবীগঞ্জের হাজতির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক দাবি দেবীগঞ্জে ৪৮ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ,, খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না: জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এ, এস, মামুন, স্টাফ রিপোর্টারঃ-

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘যুদ্ধ যখন অনিবার্য হয়ে উঠেছিল, তখনই মেজর জিয়া যুদ্ধের ডাক দিয়েছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চের সেই মেজর জিয়াই ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন।’

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটায়। এর মাত্র তিন দিনের মাথায় কর্নেল তাহেরের নেতৃত্বে আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে খালেদ মোশাররফ নিহত হন। এভাবে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে দেশ যখন চরম নৈরাজ্য ও হতাশার মধ্যে পড়েছিল, তখন জেনারেল জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ব্যর্থতা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। তিনি সমগ্র জাতির জন্য একটি অভিন্ন জাতীয় পরিচয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যার নাম ‘বাংলাদেশি’।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম কাজল, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন

এ সময় বক্তব্য দেন গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন (মনির মাস্টার), পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন পান্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা এবং সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মো. তানভীর হাসান তানিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com