1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালকিনিতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত, জনসেবামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ ইউএনওর মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা গৌরনদীতে জাতীয় যুব দিবস উদযাপন। দক্ষ যুব গড়ার প্রত্যয়ে উজিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন প্রশাসনিক অচলাবস্থায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, বেতন বন্ধ ১৬১ কর্মকর্তা-কর্মচারীর ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির বৃক্ষরোপণ কর্মসূচি বৈঠার ছন্দে মুখর সন্ধ্যা নদী, নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড পেলেন গৌরনদীর আঞ্জুমান চৌধুরী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

​মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেক্স মাদারীপুরঃ-

​মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর পরিস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে অভিযুক্ত জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত তাইজুল ইসলাম উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে ছিলেন। এ ঘটনায় এরই মধ্যে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন তাইজুল ইসলাম। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

​এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শত শত স্থানীয় নারী-পুরুষ একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়ে অভিযুক্ত নেতার বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন।

​স্থানীয়রা অভিযোগ করে বলেন,অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা চালিয়ে আসছিলেন। তারেই ধারাবাহিকতায় তিনি নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

​এদিকে এই ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তাইজুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ছরোয়ার হোসাইন মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com