1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দুই পুলিশ কর্মকর্তার অশ্লীল নৃত্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:০১|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরে দুই পুলিশ কর্মকর্তার অশ্লীল নৃত্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরে পুলিশের দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শকের(এএসআই) নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। তিনি বলেন এক সপ্তাহের মধ্যে তদন্তপ্রতিবেদন পেলেই বিভাগীয় মামলা করা হবে তাদের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসেনের দায়িত্বে এক সদস্যের তদন্তে কমিটি গঠিত হয়েছে। তিনি আগামী ২৩ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ তদন্তপ্রতিবেদন দাখিল করবেন। তদন্তপ্রতিবেদন পেলে বিভাগীয় মামলার বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও গত ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

যেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেড ঘরে মদ্যপান অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন।

এসময় তারা নাচের তালে তালে সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছে। সে কক্ষের খাটে বসে তাদের সাথে নারীদের নৃত্য উপভোগ করছেন যুবলীগ নেতা রাহাত হোসেন মৌলভী।

তাদের এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পরে পুলিশ বিভাগ। পরে ওই দিনই অভিযুক্তদের মাদারীপুর পুলিশ লাইনে ক্লোজড করে সংযুক্ত করা হয়।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবেন। তার দেওয়া রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজু করা হবে।

তবে অভিযুক্তদের তাৎক্ষণিক পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তারা আপাতত কোন ধরনের কাজের সাথে যুক্ত নেই। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলও অবগত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com