1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ পরিচয়ের অভিযোগে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক কারবারি, মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ঘরোয়া কাবাডি খেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলোয়াড় হিসেবে অংশ নেয়।

খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পুলিশের পক্ষ থেকে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরা হয়।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

এ সময় ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “মাদকসহ যেকোনো ধরনের অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

গৌরনদী মডেল থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান যেমন প্রয়োজন, তেমনি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাও মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সচেতন মহলের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com