1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ আগৈলঝাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৫০|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত কুরবানিকে ঘিরে পশু ও মালিকের মায়ার বন্ধন কালিয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ বাণিজ্য,,

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ আগৈলঝাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।

শনিবার সকাল সাড়ে এগারোটায় আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভা করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।

এ সময় প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় পুনরায় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ধৈর্য্যধরে দলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ-অনুযোগ শোনেন তিনি। ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের সাথে জনপ্রতিনিধিদের মতানৈক্য, ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে আভ্যন্তরীণ মনোমালিন্যও নিরসন করেন তিনি।
এসময় মন্ত্রী স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন প্রচার ও আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাবার জন্য দলের নেতা-কর্মীদের বিভিন্ন সমস্যা, সুবিধা শুনে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে ৬ নভেম্বর বাকাল ইউনিয়নের কোদালধোয় মাধ্যমিক বিদ্যালয়, ৭ নভেম্বর বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়, ৮ নভেম্বর রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ নভেম্বর গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল তিনটায় দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি,সম্পাদক ও দলীয় মেম্বরদের নিয়ে সাংগঠনিক সভা করার নির্দেশনা প্রদান করেন তিনি।

মন্ত্রী বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও অপরাজনীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিযাবাত, মন্ত্রীর একান্ত সচিব মো. খায়রুল বশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম, বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ চত্তরে ফুলের বাগানে গাছের চাড়া রোপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com