1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে গাছ কাটায় বাঁধা দেয়ায় এনজিও মালিককে মারধর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

মতলব উত্তরে গাছ কাটায় বাঁধা দেয়ায় এনজিও মালিককে মারধর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

মতলব উত্তর ব্যুরো প্রধানঃ-মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে মঞ্জুর শিকদার ও আদুরী বেগমকে মারধর করে প্রতিপক্ষ। দা’ এর কোপে মঞ্জুর শিকদারের বাম হাতের কব্জি ও আঙ্গুর কাটা জখম হয়। এ ঘটনায় বারো আনী গ্রামের মফিজ শিকদারের ছেলে মো. সুজন শিকদার’সহ ৫জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ করেন মঞ্জুর শিকদারের স্ত্রী আদুরী বেগম।

গত ২৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় বারোআনি গ্রামের মঞ্জুর শিকদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। জখমী মঞ্জুর শিকদার ও তার স্ত্রী আদুরী বেগম মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মঞ্জুর শিকদার ছেংগারচর বাজারে অবস্থিত বিকেএসএস এনজিও’র ব্যবস্থাপনা পরিচালক। মঞ্জুর শিকদারের পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ জোরপূর্বক সুজন শিকদার লোকজন নিয়ে গাছ কাটতে যায়। গাছ কাটতে বাঁধা দেয়ায় সুজন শিকদার ও তার লোকজন দা দিয়ে কোপ দিয়ে মঞ্জুর শিকদারের বাম হাতে কাটা জখম করে। তার স্ত্রী আদুরী বেগমকে গলায় টিপ দিয়ে শ্বাসরোদ্ধ করে হত্যার চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ সময় দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com