1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:৫৪|
সংবাদ শিরোনামঃ
বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বয়ে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

অন্যদিকে শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী।

অনুরুপ টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্যরা। দিবসের শুরুতেই শিক্ষকদের ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com