1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল গড়িয়ারপাড়ে চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

​মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর বাঘায় ১২৫ বোতল অবৈধ ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় তাঁদের কাছ থেকে ২ টি মোটরসাইকেল ও নগদ ১,৭০০ টাকা জব্দ করা হয়।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে র‍্যাব-৫, রাজশাহীর সিবিএসসি দল।
​গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামের মৃত আকমেল মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী উপজেলার নূরমহল কলেজরোড এলাকার মৃত মারেজ উদ্দিনের ছেলে মোঃ মোশাররফ (৫৫) এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আজিজুল হক (৬৮)।

​র‍্যাব জানায়, কড়িবাড়ি গ্রামের রেজাউল করিমের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে লুকানো ৭৫ বোতল এবং বস্তার ভেতর বিশেষভাবে সংরক্ষিত ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
​র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com